টানা পাঁচ ছক্কার 'আ'ঘা'তে'র' পর 'শো'কে'র'' খবর—ভেল্লালাগের কাছে ক্ষ'মা চাইলেন নবী

 

এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহাম্মদ নবীর ব্যাটিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগে। এক ওভারে টানা পাঁচটি ছক্কা হজম করে যেন দুঃস্বপ্নের মধ্যে ডুবে যান তিনি। তবে মাঠের সেই কষ্টকেও ছাপিয়ে যায় আরও ভয়াবহ এক সংবাদ।



ম্যাচ শেষে দলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন—তার বাবা, সুরাঙ্গা ওয়েলালাগে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃত্যু সংবাদ শুনেই ভেঙে পড়েন দুনিথ।




খবরটা শুনে স্তব্ধ হয়ে যান আফগান অলরাউন্ডার নবীও। নিজের ব্যাটিংয়ে সৃষ্ট মানসিক চাপ ও বাবার মৃত্যুর শোক মিলে ওয়েলালাগের যে কষ্ট বহুগুণ বেড়ে গেছে, সেটাই যেন গভীরভাবে নাড়া দেয় তাঁকে। চোখ নামিয়ে ফিসফিসিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ করতে পেরেছিলেন নবী—“সরি…”




এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সতীর্থ ও সমর্থকেরাও। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে রইল এই ঘটনা।

Post a Comment

Previous Post Next Post