এশিয়া কাপে দারুণ এক ম্যাচ জিতে শিরোনামে এসেছে শ্রীলঙ্কা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি হৃদয় ছুঁয়েছে চারিথ আসালঙ্কার কথাগুলো। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন—এই জয় উৎসর্গ করছেন বাংলাদেশি বন্ধুদের।
আসালঙ্কা বলেন, “তারা আমাদের বন্ধু। এই জয়টা বাংলাদেশ ফ্যানদের জন্য। তারা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে, আমাদের আশা জাগিয়েছে।”
তার এই আবেগঘন মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোটি ভক্তের হৃদয় জিতে নিয়েছেন লঙ্কান এই ক্রিকেটার।
বাংলাদেশি সমর্থকেরাও আসালঙ্কার এই আচরণে আবেগাপ্লুত। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও হৃদয়ে যে একাত্মতা ও বন্ধুত্ব বিদ্যমান, সেটাই আবার প্রমাণ করলেন আসালঙ্কা।

Post a Comment