আইপিএলের রেফারির মতোই আম্পায়ারিং চলছে এশিয়া কাপে! ক্ষো''ভে ফুঁ''স''ছে''ন আফ্রিদি!

 


এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানের ফখর জামান। তার বিতর্কিত আউট নিয়ে সরব হয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।




ম্যাচ চলাকালে ফখর জামানের আউটের সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পাকিস্তান শিবির মনে করছে এটি স্পষ্টতই ভুল সিদ্ধান্ত। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, “থার্ড আম্পায়ার তো আইপিএলেও আম্পায়ারিং করবেন, তাই ভারতের পক্ষেই সিদ্ধান্ত দিয়েছেন।” তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।



পাকিস্তানি সমর্থকরা আফ্রিদির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ভারতীয় সমর্থকরা এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন।



ফখর জামানের আউট যে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে, তা বলাই যায়। মাঠের ক্রিকেটের লড়াইয়ের বাইরেও এখন সমর্থকরা ব্যস্ত তর্ক-বিতর্কে।

Post a Comment

Previous Post Next Post