বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি বলেন, “সত্যিই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলে হাসি পাই। আগামী ৩০০-৫০০ বছরের মধ্যেও তারা কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না।”
কার্তিক আরও যোগ করেন, “বাংলাদেশের এত মানুষ মাঠে এসে দলকে সাপোর্ট করে, কিন্তু তারা বারবার খালি হাতে ফিরতে বাধ্য হয়। আমার মনে হয়, হয়তো বাংলাদেশে যাদের প্রতিভা আছে তারা সুযোগ পায় না, না হলে প্রতিভার ঘাটতি আছে।”
তার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে বলছেন, এ মন্তব্য বাংলাদেশ ক্রিকেটকে ছোট করার একটি চেষ্টা, আবার কেউ মনে করছেন এটা টাইগারদের উন্নতির জন্য সতর্কবার্তা।

Post a Comment