তাওহীদ হৃদয়কে ম্যাচের একাদশে রাখা হবে কিনা সাফ জানিয়ে দিলেন অধিনায়ক লিটন!

 

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রানের টার্গেট ১৭.৪ ওভারে টপকে জয় পেল বাংলাদেশ। তবে ম্যাচটি আরও দ্রুত শেষ না করায় নেট রান রেট (NRR) নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলা তাওহীদ হৃদয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, “আমরা আগেই শেষ করতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলাটাই গুরুত্বপূর্ণ ছিল। হেরে গেলে তখন বলা হতো আমরা বেপরোয়া ব্যাটিং করেছি। তাই প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জেতা।” তিনি যোগ করেন, “বাউন্ডারি বাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এক-দুই ওভার আগেই শেষ করতে পারতাম, তবে আরও উইকেট হারানোর ঝুঁকি ছিল। তাই আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি।”


বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও একই সুরে জানান, আবুধাবির উইকেট ও বড় বাউন্ডারির কারণে নিয়মিত বড় শট খেলা সম্ভব হয়নি। দলের মূল কৌশল ছিল নিরাপদ ক্রিকেট খেলে নিশ্চিত জয় তুলে নেওয়া।


হৃদয় আরও বলেন, “আমরা আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে চাই। তাই এই পর্যায়ে নেট রান রেট নিয়ে জটিলতা তৈরি করতে চাই না।”


Post a Comment

Previous Post Next Post