কুকুরের মাং'স খে'য়ে ঘে'উ ঘে'উ করছে আফ্রিদি! ঘটনা ভাইরাল!

 

মাঠের ভেতরে তুমুল লড়াই, মাঠের বাইরে গভীর বন্ধুত্ব—ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে এমন বহু গল্প শোনা গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই, খুনসুটির অনেক ঘটনা অনেক সময় বিভিন্ন সূত্র থেকে সামনে এসেছে। ১৯ বছর আগে শাহিদ আফ্রিদির সঙ্গে এক এ রকম ঘটনা শেয়ার করেছিলেন ইরফান পাঠান।



২০০৬ সালে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলে দলের সাথে ইরফান পাঠান দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর করে। সেই সময় তার বয়স ছিল ২২ বছর, আর আফ্রিদি ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক অভিজ্ঞ ও বড় তারকা। লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান যে গল্প শোনালেন, তা ছিল এক ধরনের তুমুল বাকযুদ্ধের ঘটনা।



ইরফান পাঠান বলেন,‘২০০৬ সালের সফরে আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। দুই দল একই ফ্লাইটে ছিল। আফ্রিদি এসে আমার চুল এলোমেলো করে দিয়ে বলল,‘কেমন আছো বাবু? তুমি আমার বাপ হলে কবে থেকে…!!!’ অথচ সে নিজেই বাচ্চার মতো আচরণ করছিল। সে তো আমার বন্ধু নয়! এরপর কিছু অপমানজনক কথাও বলছিল।’



এই অপমানজনক কথার বিরুদ্ধে ইরফান তখন তার জবাব দেন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে। ‘আব্দুল রাজ্জাক তখন আমার পাশে বসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম,‘পাকিস্তানে কোন ধরনের মাংস পাওয়া যায়?' রাজ্জাক নানা ধরনের মাংসের কথা বলল। তখন আমি জানতে চাইলাম,‘কুকুরের মাংস পাওয়া যায় কি না?’ রাজ্জাক তো অবাক হয়ে জিজ্ঞেস করল,‘এটা বলছো কেন?’


ইরফান আরও বললেন,‘তখন আমি বললাম,‘সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’ আফ্রিদি শুনে আর কিছু বলতে পারেনি। সে যদি তখন কিছু বলত, আমি আবার বলতাম,‘দেখো, আবার ঘেউ ঘেউ শুরু করেছে।’ কিন্তু আফ্রিদি পুরো ফ্লাইটে আর কিছু বলেনি।’


ইরফানের দাবি, ওই ঘটনার পর আর কখনো আফ্রিদি তার সঙ্গে কথার লড়াইয়ে জড়াননি।

Post a Comment

Previous Post Next Post