বাংলাদেশ দলে একের পর এক সিনিয়র প্লেয়ার অবসর নেওয়ায় তৈরি হয়েছে শূন্যতা আর সেই জায়গা পূরণে সুযোগ পাচ্ছেন তরুণরা। সেই সম্ভাবনাময়দের একজন রিপন মণ্ডল।
▪️২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ডাক পেয়েছেন জাতীয় দলের দোরগোড়ায়। গত বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ শিকারি।
▪️এবার আবারও সেই অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি।
⚫ রিপন মণ্ডল বলেন:🗣️
"সর্বশেষ এই টুর্নামেন্টটা আমার দারুণ কেটেছে। এবার আরো ভালো করতে চাই। আমি জানি, পারফরম্যান্স করলে তার মূল্যায়ন হবে। সেটাই করে দেখাতে চাই অস্ট্রেলিয়ায়।"

Post a Comment