ভক্তরা হতবাক! বাদ পড়তে পারে বিশ্বকাপ থেকে টাইগাররা!

 

এশিয়া কাপের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে, ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় দল!



ত্রিনিদাদে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচের ঝড় কেবল পাকিস্তানের উপর দিয়েই না, বাংলাদেশের উপর দিয়েও বয়ে গেল। এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং এক ধাপ করে পিছিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।




ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বারবার বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তান ৩৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান করার পর আর ব্যাটিং করতে নামতে পারেনি। বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৩৫ ওভারে ১৮১ রান। ১০ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।




এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং হয়েছে ৭৮, যা বাংলাদেশের চেয়ে এক বেশি। এক রেটিং বেশি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন উঠে গেছে নবম স্থানে। আর ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে।




অপরদিকে, পাকিস্তানও এক ধাপ নিচে নেমে গেছে। চতুর্থ স্থানে থাকতে তারা নেমেছে পঞ্চম স্থানে। পাকিস্তানের রেটিং এখন হয়েছে ১০২। পাকিস্তানের অবনতি হওয়ায় এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে বসেছে শ্রীলঙ্কা।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে দলীয় র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ৩৬ ম্যাচে ভারতের রেটিং ১২৪। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, তাদের রেটিং ১০৯। সমান রেটিং নিয়েও ম্যাচ ও পয়েন্টে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।




চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ১০৩, আর পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের রেটিং ১০২। দক্ষিণ আফ্রিকা (৯৬) ষষ্ঠ, আফগানিস্তান (৯১) সপ্তম এবং ইংল্যান্ড (৮৮) অষ্টম স্থানে রয়েছে। নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৮।




বাংলাদেশ আছে দশম স্থানে। ৩২ ম্যাচে ২৪৬৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ৭৭। একাদশ ও দ্বাদশ স্থানে থাকা দুই দল হলো জিম্বাবুয়ে (রেটিং ৫৫) ও আয়ারল্যান্ড (রেটিং ৫২)।

Post a Comment

Previous Post Next Post