বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তাকে মনে রাখবে চিরকাল—মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের হয়ে না খেললেও এখনও ব্যাট হাতে ঝড় তুলছেন তিনি।
লন্ডনে চলা ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্ট ২০২৫-এ যশোরের হয়ে মাঠে নামেন আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। কুমিল্লার হয়ে খেলেন সাব্বির রহমান।
আজ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নামতেই আগের মতোই দেখা গেলো সেই চেনা আশরাফুলকে। মাত্র ১৯ বলে ৫২ রান করে দলকে জেতালেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।
শুধু আশরাফুলই নন, মাহমুদউল্লাহ রিয়াদও দেখালেন নিজের অভিজ্ঞতার ঝলক। তিনি খেলেন ২৭ বলে ৪০ রানের ইনিংস। এই জয়ে যশোর নিশ্চিত করেছে সেমিফাইনাল।
দীর্ঘদিন জাতীয় দলে না খেললেও, ভক্তদের চোখে এখনও আশরাফুল মানেই এক অন্যরকম উত্তেজনা। তার এই ইনিংস এশিয়া কাপের আগে বাংলাদেশি সমর্থকদের মনে আবারও নতুন করে আশা জাগিয়ে তুলেছে।

Post a Comment