স্কুল ক্রিকেট থেকেই এবার আগামীর সাকিব-তামিমদের খুঁজে বের করতে চান আমিনুল ইসলাম বুলবুল।
ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় ক্রিকেটার গড়ে ওঠার আসল মঞ্চ হলো স্কুল ক্রিকেট। ছোটবেলা থেকেই নিয়মিত ম্যাচ খেলে খেলোয়াড়রা হয়ে ওঠেন পরিপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে স্কুল ক্রিকেট কার্যত নেই বললেই চলে।
মাঝেমধ্যে যা আয়োজন হয়, সেখান থেকেও প্রতিভাবানদের যথাযথ পরিচর্যা হয় না। ফলেই হারিয়ে গেছে অসংখ্য সম্ভাবনাময় তরুণ।
তবে এবার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে চট্টগ্রামে শুরু হয়েছে নতুন প্রক্রিয়া, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সারা দেশেই।
👉 আপনার মতে, বুলবুলের এমন উদ্যোগ কি দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে❓
আপনার মতামত দিন কমেন্টে

Post a Comment