বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের ড্যাশিং ব্যাটার সাব্বির রহমান। স্ট্রাইক রেট ১৬০+, পাওয়ার হিটিংয়ে ছিল ভয়ংকর খ্যাতি। কিন্তু এখন তিনি যেন বিস্মৃত এক নাম!
বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলের বিবেচনায় নেই সাব্বির। নির্বাচনকারীদের এ কড়া মানদণ্ডে জায়গা হয়না সোহান অঙ্কনদের, । প্রশ্ন ওঠে—পারফরম্যান্স দিয়েও কি আজকাল দল পাওয়া যায় না?
সাম্প্রতিক সময়ে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় ইমোজি পোস্ট, নিঃশব্দ অবস্থান—সব মিলিয়ে গুঞ্জন উঠেছে, সাব্বির কি তবে চুপিসারে অবসর নিয়েই ফেললেন?
ভক্তদের কণ্ঠে একটাই প্রশ্ন—
“ঘরোয়া লিগে রান করে কী লাভ, যদি তা জাতীয় দলে সুযোগ না এনে দেয়?”
নির্বাচকদের নীরবতা ও সাব্বিরের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া যেন আরও একবার তুলে ধরছে দেশের ক্রিকেটের সিস্টেমেটিক অবিচার।
জাতীয় দলে ফেরা হবে কি সাব্বিরের? নাকি সত্যিই শেষ হয়ে গেল এক হারিয়ে যাওয়া প্রতিভার গল্প?

Post a Comment