তামিম বিসিবি সভাপতি, কোচ মুশফিক-রিয়াদ— বুলবুলের নতুন মাস্টারপ্ল্যান আলোচনায়!

 



বাংলাদেশ ক্রিকেটে নতুন এক কল্পনা ছুঁড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ মিনহাজুল আবেদীন বুলবুল। তার মতে, ভবিষ্যতে তামিম ইকবালকে বিসিবি সভাপতি এবং মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলের কোচ হিসেবে দেখা গেলে ক্রিকেটে আসতে পারে বড় পরিবর্তন।


অন্যদিকে কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকও তামিম ইকবালের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তার ভাষায়—


“তামিম যদি বোর্ডের নির্বাচনে দাঁড়ায়, তাহলে ১০০% জিতবে। তার বিপক্ষে কেউ দাঁড়াবে না। এখন যারা বোর্ডে আছে, তারা বয়সে অনেক বড়—তাদের সঙ্গে মেলাতে পারা একটা চিন্তার বিষয়। যারা মাত্র অবসরে গিয়েছে, তাদের মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করবে, কারণ তারা সদ্য খেলে এসেছে।”


বুলবুলের এই “মাস্টারপ্ল্যান” ও রফিকের দৃঢ় বিশ্বাসকে ঘিরে এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, এমন পরিবর্তন এলে বাংলাদেশ ক্রিকেটে আসবে নতুন দিগন্ত, আবার কেউ মনে করছেন—এটা এখনো অনেক দূরের স্বপ্ন।

Post a Comment

Previous Post Next Post