ক্রিকেট মাঠেও রা''জ''নী''তি! পাকিস্তানি জা'র্সি পরে মাঠে প্রবেশ নি'ষে'ধ!

 

ভারত-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাকিস্তানি দর্শককে জার্সি ঢেকে ফেলতে বলে নিরাপত্তাকর্মীরা। যে ঘটনা সামাজিক যোগাযগ মাধ্যমে বেশ ভাইরাল।


এবার এ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশন দিয়েছেন, 'এটা তো ঠিক হতে পারে না।’


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করে ল্যাঙ্কশায়ার ক্রিকেটকেও মেনশন দিয়েছেন খাজা।



আসলে সেদিন কী হয়েছিলো পাকিস্তানি দর্শকের সাথে?


মাঠে পাকিস্তানের ২০১৯ বিশ্বকাপের জার্সি পরে ভারত-ইংল্যান্ড ম্যাচ উপভোগ করছিলেন ফারুক নাজার নামের ওই দর্শক।


এক পর্যায়ে একজন সিকিউরিটি এসে তাকে জার্সিটি ঢেকে ফেলতে বলে।


ল্যাঙ্কশায়ার কর্তৃপক্ষের নির্দেশ আছে জানিয়ে সিকিউরিটি জার্সি ঢেকে ফেলতে বলে। তবে ওই দর্শক এ ব্যাপারে লিখিত কোনো নির্দেশনা আছে কিনা জানতে চান। সাধারণ স্টেডিয়ামের গ্যালারিতে কোনো নির্দিশট জার্সি নিষিদ্ধ করার ঘটনা স্বাভাবিক না।


পরে আরও কয়েকজন সিকিউরিটি এসেও একই নির্দেশনা দেয়। তবে নিজের জায়গায় অনড় ছিলেন পাকিস্তানি দর্শক। শেষ পর্যন্ত মাঠ ছাড়লেও জার্সি খুলে ফেলেননি কিংবা ঢেকে ফেলেননি।


মূলত ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে বলেই এমন ঘটনা ঘটেছে, ধারণা করা হচ্ছে। বিশেষ করে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার দলের মালিকানা ভারতীয়দের হতে যাচ্ছে বলেই পাকিস্তানিদের নিয়ে বিতর্কিত ঘটনা। অনেকেই এমনটা উল্লেখ করেছেন।


ঘটনা তদন্ত করে দেখা প্রতিশ্রুতি দিয়েছে ল্যাঙ্কশায়ার। তারা যেমনটা বলছে, 'আমরা ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত এবং পুরো ঘটনা ও প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তদন্ত করছি।'

Post a Comment

Previous Post Next Post