শেষ ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টে আ''ত''ঙ্ক—শামিমের খেলা অনিশ্চিত!


 

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে গুরুতর অসুস্থ হয়ে মাঠের বাইরে শামিম হোসেন পাটোয়ারী

সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। মাথাব্যথার কারণে শামিম হোসেন পাটোয়ারী শেষ অনুশীলনে অংশই নিতে পারলেন না।

দলীয় ফিজিও এবং ম্যানেজমেন্ট তাকে তাৎক্ষণিক বিশ্রামে রেখেছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে—তিনি খেলতে পারবেন কি না। তবে শেষ ম্যাচে শামিমকে মাঠে না দেখার আশঙ্কা জোরালো হচ্ছে।

এই সিরিজ নির্ধারণী ম্যাচে শামিমের না থাকা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটে তার ফিনিশার ভূমিকাই দলকে ভারসাম্য দেয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে শামিমের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং মিস করতে পারে বাংলাদেশ।

এখন পুরো দল ও সমর্থকেরা প্রার্থনা করছে— শামিম যেন দ্রুত সেরে ওঠেন এবং ফিট হয়ে মাঠে ফিরতে পারেন।

Post a Comment

Previous Post Next Post