২০২৫ এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা !

 



অবশেষে নানা জল্পনার পর সেপ্টেম্বরেই মাঠে গড়াচ্ছে ২০২৫ এশিয়া কাপ। আজ শনিবার (২৬ জুলাই) আসন্ন এই টুর্নামেন্টের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।



২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দলগুলো। এরপর ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।



সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এসিসি পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি। মাঠে দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় আমরা। টুর্নামেন্টের বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’

Post a Comment

Previous Post Next Post