সিরিজ হারায় বিসিবির উপর ক্ষো''ভ উগরে দিলেন শোয়েব আখতার: “এটা কী আন্তর্জাতিক পিচ নাকি কাদার মাঠ?

 

সিরিজ হারায় বিসিবির উপর ক্ষোভ উগরে দিলেন শোয়েব আখতার: “এটা কী আন্তর্জাতিক পিচ নাকি কাদার মাঠ?”



বাংলাদেশের মাটিতে সিরিজ হার কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। মিরপুরের উইকেট নিয়ে বিসিবির তীব্র সমালোচনা করে তিনি বলেন,



“এটা (মিরপুর) কঠিন উইকেট। এই ছেলেরা (পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা) পাওয়ার হিটার; তারা এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর করে। এই ধরণের পিচে বল ব্যাটে ভালোভাবে আসে না, গতি একই থাকে না এবং আপনি পিচ থেকে ভালো বাউন্স পাবেন না।”


 

তিনি আরও বলেন, এই ধরণের উইকেট তৈরি করে বিসিবি শুধু ম্যাচ জেতার পরিকল্পনা করেছে, ক্রিকেটের সৌন্দর্য নয়।



পাকিস্তানের সাবেক এই গতির দানব মনে করেন, এমন উইকেটে খেলতে নামলে সেটা শুধুই সারভাইভ করার লড়াই হয়ে দাঁড়ায়, যেখানে ভালো ক্রিকেট আর প্রতিযোগিতার রূপটাই হারিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post