মূলত আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার। তবে প্রস্তুতির স্বার্থে দ্বিপাক্ষিক সিরিজ বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নিতে পারে বাংলাদেশ।
বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির মধ্যে সম্পর্ক বেশ ভালো - কয়েক মাসের ব্যবধানে দুই সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেললে, এটি হবে বাংলাদেশের জন্য বড় এক প্রস্তুতির মঞ্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর আগে

Post a Comment