"বাংলাদেশের হোম গ্রাউন্ডই এখন ক্রিকেটারদের শ''ত্রু! বিসিবি বস বললেন যা শুনলে চমকে উঠবেন!

 



'মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনার শেষ নেই। এবার সরাসরি অসন্তুষ্টি প্রকাশ করলেন বিসিবির শীর্ষ কর্তা আমিনুল ইসলাম বুলবুল। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "মিরপুরের পিচ পাশ মার্কও পাবো বলে আমার মনে হয় না। যদি প্লেয়ারদের থেকে ভালো কিছু চাই, তার আগে আমাদের উচিত তাদের ভালো উইকেট দেওয়া।"


এই বক্তব্য থেকেই পরিষ্কার, দীর্ঘদিন ধরে সমালোচিত মিরপুরের পিচ নিয়ে এবার বিসিবির ভেতরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ক্রিকেটাররা যেখানে প্রতিনিয়ত নিজেদের পারফরম্যান্স নিয়ে লড়াই করছেন, সেখানে এ ধরনের পিচ তাদের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য মিরপুরের উইকেট বরাবরই কঠিন পরীক্ষার মাঠ। ব্যাট-বলের সঠিক ভারসাম্যহীনতা, বলের আচরণে অস্থিরতা—সব মিলিয়ে এই পিচ আন্তর্জাতিক মানসই নয় বলেই অনেকের মত।


বিসিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তার মুখে যখন এমন মন্তব্য উঠে আসে, তখন বোঝাই যায়, পিচ সংস্কারের বিষয়টি আর উপেক্ষা করা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে—বাংলাদেশ যদি আন্তর্জাতিক ক্রিকেটে আরও এগিয়ে যেতে চায়, তবে মিরপুরের মতো হোম গ্রাউন্ডে কেন এই অব্যবস্থাপনা থাকবে? এখন দেখার বিষয়, কথার পর এবার কাজে কতটা পরিবর্তন আসে।

Post a Comment

Previous Post Next Post