পাকিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা: বাদ পড়লেন কারা, জায়গা পেলেন কোন ‘চমক’ মুখ!

 

বড় চমক দিয়ে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি


শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসা স্কোয়াডের উপরই আস্থা রাখছে বিসিবি। আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও থাকছে একই স্কোয়াড। আনা হয়নি কোনো পরিবর্তন।


 

লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। 


টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারলেও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টিতে হারার পর বাকি দুই ম্যাচে দুর্দান্ত কামব্যাকে তুলে নিয়েছে স্মরণীয় দুই জয়। যার ফলে ২-১ ব্যবধানে জিতেছে টি-টোয়েন্টি সিরিজও। 



এবার সেই জয়ী স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনতে চায়নি বিসিবি। অপরিবর্তিত স্কোয়াড নিয়েই পাকিস্তান সিরিজে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২২ এবং ২৪ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ।



তিনটি ম্যাচই আয়োজিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 




একনজরে পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :


লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।


Post a Comment

Previous Post Next Post