অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় ১ বছর ও ১৩ ইনিংস পর টি-টোয়েন্টি ফরম্যাটে হাফ সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করে নিজের সমর্থকদের সেই পুরনো রূপ মনে করিয়ে দিলেন তিনি।
এই ইনিংসটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটি। সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। রান খরা, শুরুতে আক্রমণ করলেও ইনিংস বড় করতে না পারা – সব মিলিয়ে চাপ ছিল তুঙ্গে।
তবে আজ সেই চাপ সামলে নিজের স্বাভাবিক ব্যাটিংয়ে ফিরে আসার ইঙ্গিত দিলেন লিটন। তার অর্ধশতকের ইনিংসেই বাংলাদেশের স্কোর 20 ওভার শেষে দাঁড়ায় 177-7। দলের মিডল অর্ডারে যখন ধস নামছিল, তখন এই ইনিংস কিছুটা স্থিতি এনেছে।
সমর্থকরা আশা করছেন – এই ইনিংস হয়তো লিটনের আত্মবিশ্বাস ফেরাবে এবং সামনের ম্যাচগুলোতে আরও পরিণত, দায়িত্বশীল এবং আক্রমণাত্মক লিটনকে দেখা যাবে। কারণ বড় টুর্নামেন্ট জিততে হলে অধিনায়কের ব্যাটে রান থাকাই সবচেয়ে জরুরি।

Post a Comment