টানা ছয় বলে ৬ ছক্কা হাঁকিয়ে ৪৭৭ স্ট্রাইক রেটে ব্যাটিং ঝড়ে ক্রিকেটবিশ্বে নতুন ইতিহাস!

 

টানা ছয় বলে ৬ ছক্কা হাঁকিয়ে ৪৭৭ স্ট্রাইক রেটে ব্যাটিং ঝড়ে ক্রিকেটবিশ্বে নতুন ইতিহাস

৬ বলে ৬ ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এই কীর্তি ছিল মাত্র ৯ জনের। আর আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় নিলে সংখ্যাটা কেবল ৫।


তবে আজকের (১৩ জুলাই) পর সংখ্যাটা স্বীকৃত ক্রিকেটে ১০, আন্তর্জাতিক ক্রিকেটে ৬। যার পেছনের কারিগর বুলগেরিয়ার ব্যাটার মানন বশির।



জিব্রাল্টার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এই কীর্তি গড়লেন বশির। জিব্রাল্টার ৯ উইকেটে করা ১৯৪ রান ৮ উইকেটে তাড়া করে বুলগেরিয়া। লেগেছে কেবল ১৬.৩ ওভার।


সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ


লক্ষ্য তাড়ায় নামা বুলগেরিয়ার স্কোর ১৫ ওভারে ছিল ২ উইকেটে ১৫৭। ১৬তম ওভারে আক্রমণে আসেন বোলার কবির মিরপুরী। আর তাকেই টান ৬ ছক্কা হাঁকান বশির। যার ফলে তার নাম উঠে গেলো রেকর্ড বইয়ে।



৯ বলের ইনিংসে ৭ ছক্কায় ৪৩ রানে অপরাজিত ছিলেন ২৫ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটার। স্ট্রাইক রেট ৪৭৭.৭৭!



এমনিতে আগে থেকেই আগ্রাসী ধাঁচের ব্যাটার মানন বশির। এখনো পর্যন্ত খেলেছেন ৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি । তাতেই হাঁকিয়ে ফেলেছেন ৩১ ছক্কা। ২৬২ রান করার পথে স্ট্রাইক রেট ২৬৭.৩৪।



বলে রাখা ভালো স্বীকৃত ক্রিকেটে প্রথম ৬ বলে ৬ ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী স্যার গ্যারি সোবার্স। নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টিতে ১৯৬৮ সালে এই কীর্তি গড়ে ইতিহাস এই ক্যারিবিয়ানের।


এরপর ১৯৮৫ সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে এই কীর্তি ভারতীয় কিংবদন্তী রবি শাস্ত্রীর।


২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। একই বছর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকান ভারতের যুবরাজ সিং।


পরে এই তালিকায় যোগ দেন হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান প্রিমিয়ার লিগ), লিও কার্টার (নিউজিল্যান্ড সুপার স্ম্যাশ), কাইরন পোলার্ড (আন্তর্জাতিক টি-টোয়েন্টি), জাসকরন মালহোত্রা (ওয়ানডে), দীপেন্দ্র সিং আইরি (আন্তর্জাতিক টি-টোয়েন্টি)।


এই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন বুলগেরিয়ান মানন বশির।

Post a Comment

Previous Post Next Post