ম্যাচ শেষে বাংলাদেশের পিচ এবং পারফরম্যান্স নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তিনি বলেন,
"এমন বাজে পিচে তো আমাদের পাড়ার ছেলেরাও খেলতে চায় না!"
তার এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। আন্তর্জাতিক মঞ্চে এমন অবজ্ঞাসূচক মন্তব্য শুধু বাংলাদেশের ক্রিকেটকেই নয়, দেশের সম্মানকেও আঘাত করেছে বলে মনে করছেন অনেকে।
এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, হার হজম করতে না পেরে এমন মন্তব্য করে নিজের অসংবেদনশীলতারই প্রমাণ দিয়েছেন সালমান।

Post a Comment