হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় টাইগাররা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় পাকিস্তান।
ডাক মেরে তামিম সাজ ঘরে ফেরায় বাড়তি দায়িত্ব ছিল লিটন দাসের কাঁধে। কিন্তু অধিনায়ক উল্টো দলের চাপ বাড়িয়েছেন। ৮ বলে ৮ রান করেন তিনি। চারে নামা মেহেদি মিরাজ ভালো শুরুর আভাস দিয়েছিলেন। ইতিবাচক শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেননি। ফাহিম আশরাফের বলে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৯ রান করেছেন তিনি।
টপ অর্ডার ব্যর্থতার দিনে সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। শেহ মেহেদি-জাকের আলিরাও যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ইনিংসের পঞ্চম ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন সালমান মির্জা। তাতে ২৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ২৯ রান।

Post a Comment