কোচটোস কিছুই না, এইসব হুদাই। বাংলাদেশ দলের কিছুই বদলাবে না। আমাকে ভারতের কোচ বানান, পাঁচটির মধ্যে তিনটি সিরিজই জিতবো!” — নাসির হোসেনের বিস্ফোরক মন্তব্য
সরাসরি, নির্দ্বিধায় নিজের মতামত জানাতে বরাবরই পরিচিত নাসির হোসেন। আবারও এক চরম স্পষ্ট মন্তব্য করে আলোচনায় এই সাবেক টাইগার অলরাউন্ডার।
নাসির বললেন— “বাংলাদেশ দলে কোচটাচ কিছুই না, এইসব হুদাই। কিছুই বদলাবে না এগুলো দিয়ে। আসল জিনিস খেলোয়াড়দের মাইন্ডসেট।”
এতেই থামেননি নাসির। নিজের সাহসী দাবিও ছুঁড়ে দেন— “আমাকে ভারতের কোচ বানান, পাঁচটির মধ্যে তিনটি সিরিজ জিতিয়ে দেবো। মানসিকতার পরিবর্তন আনতে হবে, পরিকল্পনা ও আত্মবিশ্বাস দিতে হবে। শুধু বিদেশি কোচ এনে কিছু হবে না।”
তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়। সমালোচকরা বলছেন, নাসিরের কথায় আসলেই একটা কঠিন বাস্তবতা আছে—শুধু বিদেশি কোচে ভরসা না করে খেলোয়াড়দের মানসিকতা বদলানো জরুরি। আবার কেউ বলছেন, নাসির নিজের ব্যর্থতা ঢাকতে এমন বড় বড় কথা বলছেন।
কিন্তু একথা তো ঠিক—নাসির হোসেন ফের একবার বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Post a Comment