ব্যাটিং অর্ডার বদলাচ্ছে বাংলাদেশ! মিরাজ বললেন, "এক জায়গায় আমি, আরেকটায় লিটন!

 

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন মিরাজ


সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরতে যাচ্ছে টাইগাররা। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদী হাসান মিরাজ।


মিরাজের এই যাত্রা শুরু হচ্ছে পঞ্চপান্ডবদের ছাড়াই। মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম অবসর নেওয়ায় মিরাজের ব্যাটিং অর্ডার নিয়ে নানা আলোচনা হচ্ছে।


মঙ্গলবার (১ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছেন তিনি।



মিরাজ বলেন, দেখেন এর আগেও আমি বলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসার পর আমরা আর কোনো ওয়ানডে খেলিনি। দুইটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে মুশফিকুর রহিম ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।


‘তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। দুইটা জায়গাই অনেক ভেল্যুয়েভল আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করব এই জায়গাতে যারা অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তারা ওই জায়গাটা যাতে নিতে পারে।’ 



তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে আমার মনে হয় ওই দুই জায়গার এক জায়গায় আমি ব্যাটিং করতে পারি। আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয়, এই জায়গায় আমাদের সিনিয়রদের ওই দায়িত্বটা নিতে হবে।








Post a Comment

Previous Post Next Post