বিদেশিরা বাংলাদেশকে সাকিব আল হাসানের দেশ হিসেবেই চেনে—এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। তার মতে, সাকিব শুধু একজন ক্রিকেটার নন, বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড। তাকে ঘিরেই অনেক বিদেশি বাংলাদেশকে চেনে, বোঝে এবং স্বীকার করে। ইমরুল মনে করেন, সব ভুলে যদি সাকিবকে আবার মাঠে ফিরিয়ে আনা যায়, তাহলে সেটা পুরো বাংলাদেশের ক্রিকেটেরই লাভ হবে।
তিনি বলেন, যারা এখন দলে খেলছে, তারা অবশ্যই ভালো। কিন্তু সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঠে ফেরালে শুধু পারফরম্যান্স নয়, পুরো ড্রেসিংরুমেও পরিবর্তন আসবে। তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, মাঠে এক ধরনের নেতৃত্বের ছাপ পড়বে, এবং প্রতিপক্ষও বাংলাদেশকে একটু আলাদা চোখে দেখবে।
ইমরুলের মতে, সাকিব মাঠে থাকলে শুধু একজন অলরাউন্ডার নয়, একজন ‘ম্যাচ উইনার’ ফিরে আসে। বাংলাদেশ যদি আবার নিজেদের হারানো গৌরব ফিরে পেতে চায়, তবে এমন বড় তারকার জায়গা দলে থাকা উচিত। যেহেতু বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে সাকিবের পরিচয়ে আলাদা করে চেনে, তাই দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে হলেও তাকে আবারও জাতীয় দলের অংশ করা প্রয়োজন।

Post a Comment