বাংলাদেশের ফুটবলে এক অদৃশ্য ও শক্তিশালী সি'ন্ডি'কে'ট, হামজা ফাহমিদুলদের তাড়াতে বড় মাস্টারপ্লান!

 


লাখ লাখ টাকা খরচ করে অনেক প্রতিভাবান ফুটবলার বাংলাদেশে এসেছিলেন ট্রায়ালে অংশ নিতে। হয়তো তাদের অধিকাংশেরই জানা ছিল না, বাংলাদেশের ফুটবলে রয়েছে এক অদৃশ্য ও শক্তিশালী সিন্ডিকেট, যেখানে কিছু কোচ ও কর্মকর্তার কমিশন বাণিজ্যই নির্ধারণ করে কারা দলে সুযোগ পাবে আর কারা বাদ পড়বে। জাতীয় দলের পারফরম্যান্স কেন বারবার ভরাডুবি হয়, তার পেছনে এই দুর্নীতিপরায়ণ চক্রটাই অন্যতম কারণ। 



তারা দেশ বা ফুটবলের অগ্রগতি নয়, বরং নিজেদের আর্থিক লাভই প্রধান লক্ষ্য মনে করে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হোক বা আন্তর্জাতিক সাফল্য আসুক, এসব নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তাদের স্বার্থের কাছে দেশের ভবিষ্যৎ, সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়, এমনকি সমর্থকদের আবেগও মূল্যহীন। আর যাইহোক যতদিন এই স্বার্থান্ধ গোষ্ঠীর প্রভাব থাকছে, ততদিন দেশের ফুটবল কাঙ্ক্ষিত উন্নতি পাবে না এটাই বাস্তবতা।

Post a Comment

Previous Post Next Post