যিনি বাংলাদেশে জন্মালে এখন অধিনায়ক হতেন! হামজা চৌধুরীর দুর্দান্ত নেতৃত্বে লেস্টার জয়ী!

 



নতুন মৌসুমে লেস্টার সিটির অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বাংলাদেশের হামজা চৌধুরী। মিডিয়ার এমন দাবীরই এবার ঝলক দেখা গেলো। ওএইচ লুভেনের বিপক্ষে লেস্টারের ২-১ গোলের জয়ের ম্যাচে অধিনায়ক যে ছিলেন বাংলাদেশের হামজাই। যদিও এই ম্যাচে এক ভিন্নধর্মী ফরম্যাটে খেলতে দেখা গেছে হামজার লেস্টারকে।


প্রাক-মৌসুম মানেই দল গোছানো, স্কোয়াড ঝালিয়ে নেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ— ফিটনেস বাড়ানো। আর ঠিক সেসব লক্ষ্য নিয়েই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামে লেস্টার সিটি। তবে এটি ছিল একেবারেই অনন্য এক ম্যাচ। এক ম্যাচেই তিনটি ভিন্ন একাদশ, ১৮০ মিনিটের দীর্ঘ ম্যাচ, আর সেই ম্যাচের শেষভাগে নেতৃত্বে ছিলেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি।



সিগ্রেভের এলসিএফসি ট্রেনিং গ্রাউন্ডে বেলজিয়ান ক্লাব ওএইচ লুভেনকে ২-১ গোলে হারিয়ে এই প্রীতি ম্যাচ শেষ করে লেস্টার। জয়টা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ ছিল এই ম্যাচ ঘিরে তাদের ফিটনেস পরিকল্পনা। প্রতি ধাপে ৬০ মিনিট করে খেলার সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা, এবং প্রতিটি পর্বেই ছিল নির্ধারিত একাদশ।



ম্যাচের প্রথম একাদশে ছিলেন অভিজ্ঞ রিকার্দো পেরেইরা, উইলফ্রেড এনডিডিরা। তবে নজর কেড়েছেন ১৬ বছর বয়সী তরুণ জেরেমি মঙ্গা। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে নিজেদের জালেই ঢুকে পড়ে, ফলে ম্যাচের ৯ম মিনিটেই লিড নেয় লেস্টার।


তবে এরপরের গোলটা লুভেনের প্লেয়ারদের থেকেই আসে। প্রথম ৬০ মিনিটের স্কোরলাইনও দাঁড়ায় ১-১ ব্যবধানে। তবে ১১৯ মিনিয়ে সরাসরি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেস্টারের জর্ডান আয়েউ। আর এরপরেই শেষ ৬০ মিনিটে খেলতে নামে হামজার নেতৃত্বাধীন একাদশ। যে দলে ছিলেন প্যাটসন ডাকা, জেমস জাস্টিনদের মতো লেস্টারের পরিচিত মুখরা।


শেষ ৬০ মিনিটে হামজার অধীনে জেমস জাস্টিন, ডাকারা প্রচেষ্টা চালালেও ম্যাচে আর গোলের দেখা পায়নি লেস্টার সিটি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে ফক্স খ্যাত ইংলিশ ক্লাব লেস্টার সিটি।


এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে মাঠে রাখা, যাতে করে ম্যাচ ফিটনেস উন্নত হয়। কোনো ইনজুরি ছাড়াই পরিকল্পনামাফিক তিনটি একাদশের প্রত্যেকেই পেয়েছেন অন্তত ৬০ মিনিটের ম্যাচ টাইম। চ্যাম্পিয়নশিপ মৌসুমের আগে এমন প্রস্তুতি নিঃসন্দেহে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে লেস্টারের স্কোয়াড পরিকল্পনায়। যেখানে হামজাই যে হতে যাচ্ছেন দলটির পূর্ণাঙ্গ অধিনায়ক, তা অনেকটাই ধরে নেওয়া যায়।



নিজের সর্বশেষ মৌসুমে লেস্টারের কোচের পরিকল্পনায় না থাকায় একসময় লোনে শেফিল্ডে চলে যান হামজা চৌধুরী। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের নামের প্রতি সুবিচার অব্যাহত রাখেন বাংলাদেশের এই পোস্টার বয়। সিজন শেষে তাই আবারও তাকে ফিরিয়ে আনে লেস্টার সিটি। আর নতুন মৌসুমে এই হামজার নেতৃত্বেই আবারও প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্নে বিভোর ইংল্যান্ডের এই ক্লাবটি।

Post a Comment

Previous Post Next Post