দলে জায়গা পেতে কিপিং ছাড়তে হবে! বিসিবি জাকেরকে শা''স্তি দিল!





'শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বড় ধোঁয়াশা। বিসিবি বা টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কোনো চোট বা ইনজুরির খবর জানায়নি, তাই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন আর জোর গুঞ্জন।





কারণ, জাকের আলি সাম্প্রতিক সময়ের অন্যতম ফর্মে থাকা ব্যাটার। পারফরম্যান্সের ঘাটতি বলে তাকে বাদ দেওয়ার যুক্তি অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না। ডেইলি সান–এর প্রতিবেদন বলছে, গুঞ্জন আছে—জাকের আলি নাকি নিজের উইকেটকিপিং ছাড়তে রাজি হননি। তাই একাদশে রাখা হয়নি তাকে।





বিসিবি বা কোচিং স্টাফ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে এমন খবরের পর সমর্থকরা মনে করছেন, ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব নিয়েও উঠছে সমালোচনা।





বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিতর্ক দলের মনোসংযোগ নষ্ট করতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে এমন অস্বস্তি পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা আছে।

Post a Comment

Previous Post Next Post