ILT20-তে মুস্তাফিজকে নিতে আদা জল খেয়ে নেমেছে দুবাই ক্যাপিটালস? চূড়ান্ত আলোচনা শেষ, অপেক্ষা শুধু বিসিবির ছাড়পত্রের!



মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চায় দুবাই ক্যাপিটালস!

ILT20-তে এবার দেখা যেতে পারে কাটার মাস্টারকে! 


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ILT20 লিগের পরবর্তী আসরের জন্য দুবাই ক্যাপিটালস দল আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমানকে দলে নিতে!


বিশ্বের অন্যতম ভয়ংকর ডেথ বোলার হিসেবে খ্যাত মুস্তাফিজকে নিয়ে দলটির আগ্রহ চূড়ান্ত পর্যায়ে—

এখন শুধু অফিশিয়াল চুক্তির অপেক্ষা! ✍️


 কাটার, স্লোয়ার, নিখুঁত ইয়র্কার—সবকিছু মিলিয়ে এখনও মুস্তাফিজ টি-টোয়েন্টি ফরম্যাটে এক ভয়ংকর অস্ত্র।


 দুবাই ক্যাপিটালস মনে করছে, মুস্তাফিজের মতো অভিজ্ঞ পেসার তাদের বোলিং আক্রমণে আনতে পারে নতুন ধার।


 এই চুক্তি চূড়ান্ত হলে, এটি হবে মুস্তাফিজের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে আরও একটি মাইলফলক।

IPL, BPL, The Hundred, LPL-এর পর এবার ILT20!


 এখন শুধু প্রশ্ন—বিসিবি কি ছাড়পত্র দেবে?

আমরা কি আবারও মুস্তাফিজকে বিদেশের লিগে জ্বলে উঠতে দেখতে পাবো?

 চলুন শুভকামনা জানাই বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার আরেক নাম মুস্তাফিজুর রহমানকে।

Post a Comment

Previous Post Next Post