বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটি টাকা পেল দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ পেল কত জানেন?

 

যত টাকা পেল বিশ্বচ্যাম্পিয়ন দ. আফ্রিকা, বাংলাদেশ কত 

লর্ডসের ঐতিহাসিক মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে পেয়েছে ৩.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ সপ্তম হয়ে পেয়েছে ৮ কোটি ৬৭ লাখ টাকা।  


এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল দ্বিগুণেরও বেশি। ফাইনালে পরাজিত রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা।বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থান হওয়া ভারত পেয়েছে ১৭ কোটি ৩৬ লাখ টাকা এবং চারে থাকা নিউজিল্যান্ড পেয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা। ইংল্যান্ড ১১ কোটি ৫৬ লাখ টাকা।


ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা পেয়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৮ কোটি ৬৭ লাখ টাকা, যা দেশের ক্রিকেটে টেস্ট সংস্কৃতিতে একটি বড় প্রাপ্তি। অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ৭ কোটি ২৩ লাখ ও ৫ কোটি ৬৪ লাখ টাকা করে পেয়েছে।


সব মিলিয়ে ২০২৩-২৫ চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১৩৫ কোটি টাকার মতো প্রাইজমানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।




Post a Comment

Previous Post Next Post