পাকিস্তানের বিপক্ষে আরেকটি বাজে পারফরম্যান্স। তৃতীয় টি-টোয়েন্টিতেও লড়াই করতে পারল না বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সফর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ।
লাহোরে সিরিজের শেষ ম্যাচে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। তবে সেই রানও যথেষ্ট হয়নি মোহাম্মদ হারিসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। ১৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ফিফটিকেই তিন অঙ্কে রূপ দিলেন এই কিপার-ব্যাটসম্যান। ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় গড়া ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৬ বল হাতে রেখেই দলকে জেতান তিনি। তার আগে ওপেনার সাইম আইয়ুব করেন ২৯ বলে ৪৫ রান।
এমন বোলিং ব্যর্থতার দিন একমাত্র নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। তবে তাকে দিয়ে বাকি ১ ওভার না করানো কারণে সমালোচনার শিকার হলেন লিটন কুমার দাস। তবে ম্যাচ শেষে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি জানান, " সত্যি বলতে আমরা ভাল বোলিং করি নি। তারা মাঝের দিকে স্পিনারদের ভালভাবে খেলছিল। তাই ফাস্ট বোলার দিয়ে উইকেটের আশা করেছিলাম। তাই মিরাজের ওভারটি স্কিপ হয়ে গিয়েছে।"

Post a Comment