একজন ব্যাটার সবসময় অফ স্টাম্পে ম'র'তো! নিজেরাই এখন কোহলিকে নিচে নামাচ্ছে ভারতীয় মিডিয়া!

 


গেল মাসেই টেস্ট থেকে অবসর নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। চলমান ইংল্যান্ড-ভারত সিরিজে সাবেক এই ক্রিকেটারের নাম বারবার উচ্চারিত হবে, সেটাই স্বাভাবিক। তবে সবাইকে অবাক করে দিয়ে, মাঠের খেলায় ভালোর বদলে আকারে-ইঙ্গিতে কোহলির মন্দটাই তুলে ধরলেন স্বদেশী ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।



লোকেশ রাহুল ও যশ্বসী জাইসওয়ালের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে মাঞ্জরেকার কোহলিকে খোঁচা দিয়েছেন। ঘটনা চলমান হেডিংলি টেস্টের প্রথম দিনে, ভারতের স্কোর যখন বিনা উইকেটে ৭৭। সে সময় ধারাভাষ্য কক্ষ থেকে দুই ব্যাটার রাহুল-যশস্বীর ব্যাটিংয়ের ধরনের প্রশংসা করতে গিয়ে শুরুতে সঞ্জয় বলেন, 'এই সেশন দেখে অনেকে ভাববেন যে পিচটা নির্বিষ। পেসারদের খুব একটা বিপজ্জনক মনে হচ্ছে না। এর একটি বড় কারণ হচ্ছে, এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিং।'


মাঞ্জরেকার আরও বলেন, 'অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে বল পড়েছে, তারা ছেড়ে দিয়েছে। যশস্বী সেটা করছে। স্টাম্পের মধ্যে যেটা পড়েছে সেটা ড্রাইভ করেছে, আর যেটা বাইরের দিকে পড়েছে সেটা ছেড়ে দিয়েছে।'



কিন্তু বিতর্কের তৈরি হয় এর পরের মন্তব্য ঘিরে। ষষ্ঠ স্টাম্প লাইনের কাছাকাছি ইংলিশ পেসার ব্রাইডন কার্সের করা একটি বল খুব ঠান্ডা মাথায় বলটি ছেড়ে দেন রাহুল। সঞ্জয় বলে ওঠেন, 'এই তো আরেকটা উদাহরণ। আমরা একজন সাবেক ব্যাটারের কথা জানি, যিনি এ ধরনের বল খেলতে গিয়ে বিপদে পড়তেন, কিন্তু এরা তা করছে না।'


মুখে ব্যাটারের নাম না বললেও কারো বুঝতেই বাকি নেই, আকারে-ইঙ্গিতে তিনি কোহলিকেই খোঁচা মেরেছেন। কারণ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অফ স্টাম্পের বাইরের বলগুলোয় খোঁচা মেরে কোহলির আউট হওয়ার ঘটনা কম নয়। এমন ইঙ্গিতপূর্ণ সমালোচনায় মাঞ্জরেকার অবশ্য নিজেই সমালোচনার মুখে পড়েছেন।


Post a Comment

Previous Post Next Post