মুরগি ডিম পাড়ার সময়ও এত আওয়াজ করে না! ভনের মুখে সিধুর ঘু''ষি!

 


চলছে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হেডিংলি টেস্ট দিয়ে শুরু হয়েছে দুই দলের মাঠের লড়াই। এই সিরিজ দিয়েই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন ২০২৫-২৭ চক্র শুরু করতে যাচ্ছে দুই দল। 


দুই দলের এমন বারুদে ঠাসা লড়াইয়ের মাঝে ভবিষ্যদ্বাণী থাকবে না, তা কেমন করে হয়? ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার যেমন দেখছেন ৩-১ ব্যবধানে ভারতের জয়। তেমনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সিরিজের আগে ভারতের হারের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবার ভনের উপর চটেছেন ভারতের সাবেক ক্রিকেটের নভোজাত সিং সিধু। ভনকে বোকা বলেছেন তিনি।


সিরিজ শুরুর আগে ভন বলেছিলেন, ‘ওরা (ভারত) আবার হারতে এসেছে।’


হেডিংলি টেস্টের মাঝে স্টার স্পোর্টসের আলোচনায় ভনকে উদ্দেশ্য করে সিধু বলেছেন, ‘বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল। দেখো, তোমার বোলিং আক্রমণ যেন হেঁটে চলা পথচারী। ভারতের তিন ব্যাটার (যশস্বী জাইসওয়াল, শুবমান গিল এবং রিশভ পান্ট প্রথম দিনে) এমন মেরেছে, যেন স্পিনারদের খেলছিল। আওয়াজ দিলে কিছু হবে না। একটা মুরগি ডিম পাড়ার সময় এমন ডাক দেয়, যেন গ্রহ সৃষ্টি করছে! কাজ করো, শব্দ কোরো না।’


 

ভন কিছুদিন আগেই একবার ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে জয়ী দেখেছিলেন ভন। অথচ অজিদের ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।


 

হেডিংলি টেস্টে বর্তমানে চলছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানের জবাবে তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখার সময়ে ৭৭.৪ ওভারে ৩৩১ রান তুলেছে ইংল্যান্ড, হারিয়েছে ৫ উইকেট।


Post a Comment

Previous Post Next Post