ভারতীয় অনুষ্ঠানে আফ্রিদিকে ডাকিয়ে চরম অ'প'মা'ন, শেষমেশ ক্ষ.মা চাইল আয়োজকরা!

 




ভারত-পাকিস্তান সম্পর্ক যেন অতীতের সব তিক্ততাকে ছাড়িয়ে গেছে। এবার ভারতীয় একটি সংগঠন শহীদ আফ্রিদিকে অতিথি হিসেবে সম্মানিত করায় তোপের মুখে পড়েছে। বাধ্য হয়ে ঐ সংগঠনকে ক্ষমা চাইতে হয়। যদিও অনুষ্ঠানটি ভারত বা পাকিস্তান কোনো দেশেই ছিল না।



ভারতীয়দের এই অনুষ্ঠানস্থল ছিল দুবাই, ভারতের কোচি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থীদের সংগঠন কোচি ইউনিভার্সিটি বিটেক অ্যালামনাই এ্যাসোসিয়েশন। গত ২৫ মে দুবাইয়ের পাকিস্তান এ্যাসোসিয়েশন নামের এক কমিউনিটি সেন্টারে তাদের একটি অনুষ্ঠান আয়োজিত হয়।


সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন শহীদ আফ্রিদি। আরও ছিলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তারা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন- এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা।


ভারতের কেরালা রাজ্যের সাবেক বিজেপি সভাপতি কে সুরেন্দ্র অভিযোগ করেন, আফ্রিদিদের ভারতীয়দের অনুষ্ঠানে অতিথি হিসেবে এনে সাম্প্রতিক সময়ে দুই দেশের রেষারেষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অসম্মান করা হয়েছে। এবিভিপি কেরালা রাজ্যের সেক্রেটারি ইইউ ঈশ্বরাপ্রসাদ আয়োজকদের কার্যক্রম সন্দেহজনক বলে উল্লেখ করেছেন, দাবি করেছেন বিষয়টি ভারতের জন্য অসম্মান।


আয়োজকরা অবশ্য দাবি করেছেন, ভারত-পাকিস্তানের বৈরিতা নতুন রূপ নেওয়ার আগেই অনুষ্ঠান চূড়ান্ত করা হয়েছিল। আর আফ্রিদি ও গুল পাশে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সে সময় তাদের এখানে নিয়ে আসা হয়, আয়োজক কমিটি নাকি আমন্ত্রণই জানায়নি। তবে বিতর্ক সৃষ্টি হওয়ায় আয়োজকরা ক্ষমা চেয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post