গলের মাটি কাঁ'পি'য়ে দিলেন নাঈম! লঙ্কান ব্যাটিং লাইন গুঁ'ড়ি'য়ে ৫ উইকেট!

 


বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে যেভাবে শ্রীলঙ্কা খেলছিল তাতে নিশ্চিত লিড যেন হাতছানি দিচ্ছে। কিন্তু অফ স্পিনার নাঈম হাসান এর ঘূর্ণিতে উল্টো ১০ রানের লিড পেলো বাংলাদেশ। 


৫ উইকেট নিয়ে বাংলাদেশকে পতজে ফেরানো নাঈম চতুর্থ দিনের খেলা শেষে জানিয়েছেন সাফল্যের রহস্য।


সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে সংবাদ সম্মেলনে এই স্পিনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আল্লাহ এমন একটা সুযোগ দিল। আমি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’


ব্যাটিংবান্ধব উইকেটে টানা এক জায়গায় বল করে উল্লেখ করে নাঈম যোগ করেন, উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো (হয়েছে)। ওদের লেফটি ৩-৪ জন ছিল, ৩ জন ছিল মনে হয়। রাইটি বেশি ছিল তাই রাইটির উইকেট নিয়েছি।’


চোটের কারণে নানা সময় দলের বাইরে থাকা নিয়ে আক্ষেপ নেই এই স্পিনারের। নিজেকে ভাবেন না দুর্ভাগা। 


তিনি যেমনটা বলছিলে, 'আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ্‌ রিজিকে রেখেছেন তাই হবে। আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একরকম হয় না। স্পোর্টসম্যানদের একেক জনের একেকরকম হয়। আমারটা যেমন হয়েছে আলহামদুলিল্লাহ।’

Post a Comment

Previous Post Next Post