দেশের প্রতিভা শেষ! এবার অস্ট্রেলিয়া থেকে খেলোয়াড় আমদানি!

 



বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে জাতীয় দলে ফেরাচ্ছে বিসিবি




বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশে খেলার আগ্রহ ইতোমধ্যেই এক নতুন দিগন্তের সূচনা করেছে। আর এবার সেই ধারা ধরে ক্রিকেটে আলোচনায় অস্ট্রেলিয়াপ্রবাসী ইয়াসিন মুনতাসির।


এই তরুণ লেগস্পিনার ও কার্যকর অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ক্রিকেট পণ্ডিতরা বলছেন, তার মধ্যে রয়েছে ‘মর্ডান ক্রিকেট’-এর উপযোগী টেম্পারামেন্ট ও ট্যালেন্ট—বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে কার্যকর হওয়ার মতো স্কিলসেট।


নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর পরই জানান,


“বিদেশে থাকা বাংলাদেশি প্রতিভার দিকে নজর বাড়ানো সময়ের দাবি। ইয়াসিন মুনতাসির একজন সম্ভাবনাময় ক্রিকেটার—দলের প্রয়োজনে এমন প্রতিভাবান প্রবাসী তরুণদের আমরা অবশ্যই দলে দেখতে চাই।”


🔁 দলের টানা ব্যর্থতা, আরব আমিরাত ও পাকিস্তানের কাছে লজ্জাজনক হার—সব মিলিয়ে দলে নতুন রক্ত সঞ্চালনের সময় এখন। আর ঠিক তখনই এই সিদ্ধান্ত অনেকটাই সময়োপযোগী এবং সাহসী বলে মনে করছেন বিশ্লেষকরা।

Post a Comment

Previous Post Next Post