সুখবর পেলো বাফুফে! দক্ষিণ এশিয়ায় সেরা স্ট্রাইকার হামজার বন্ধু আসছে বাংলাদেশে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেয়েছে এক বিশাল সুখবর! জাতীয় দলের তারকা ডিফেন্ডার হামজা চৌধুরী নিজেই দিলেন এমন ইঙ্গিত, যা বদলে দিতে পারে বাংলাদেশের আক্রমণভাগের চেহারা।
এবার তিনি নাম বললেন—জায়ান হাকিম!
ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের নিয়মিত মুখ, আর সবচেয়ে বড় কথা—বাংলাদেশি বংশোদ্ভূত। হামজার ভাষ্য,
“জায়ান হাকিম আমার খুব কাছের বন্ধু। আমি ওকে চিনি অনেক বছর। আমার চোখে, ও দক্ষিণ এশিয়ার সেরা স্ট্রাইকারদের একজন। আমি ওকে বাংলাদেশ দলে খেলতে দেখতে চাই।”
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে জল্পনা-আলোচনা শুরু হয়ে গেছে। কেউ বলছেন, হামজার সঙ্গে জাতীয় দলে দেখা যেতে পারে জায়ান হাকিমকে, যিনি ইতোমধ্যে ইংলিশ ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন।
বাংলাদেশ পাচ্ছে তার ‘হকিন্স’!
যদি জায়ান সত্যিই জাতীয় দলে আসেন, তাহলে এটি হবে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে অন্যতম বড় সাইনিং। তরুণ, গতিময়, টেকনিক্যালি গিফটেড এই ফরোয়ার্ডকে ইতোমধ্যে স্কাউট করেছে একাধিক ইউরোপিয়ান ক্লাব। আর সেই প্রতিভা যদি লাল-সবুজ জার্সিতে খেলে, তাহলে গোল drought কাটিয়ে জয়ের রাস্তায় ফিরতে পারে বাংলাদেশ।
সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা—
“হামজা ডিফেন্স সামলাবে, জায়ান করবে গোল! স্বপ্ন তো সত্যি হতে চলেছে?”

Post a Comment