দেশজুড়ে অপারেশন সিঁদুর’-এর সাফল্যের এক মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। এই বছর আইপিএলের মধ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জন্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট এক সপ্তার জন্য স্থগিত করে দেওয়া হয়।
অন্যদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুই দেশের ক্রিকেটাররাও উতপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার কারণে একাধিক পাকিস্তানি তারকা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় ভারতীয় সরকার। শহীদ আফ্রিদি একাধিক ভারত বিদ্বেষী মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তার মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো।
সত্যিই কি মারা গেছেন আফ্রিদি?
ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা চলে আসছে। এই উত্তেজনা ক্রিকেট মাঠের মধ্যেও পড়েছে বহুবার। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি টুর্নামেন্টে যতবার সাম্প্রতিক সময় ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেয়েছে। গত মাসে আইপিএল চলাকালীন কাশ্মীরে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে।
এই নিন্দনীয় ঘটনার পর পাকিস্তানের ষড়যন্ত্রের বিপক্ষে ভারত যোগ্য জবাব দেয়। তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। এই রকম সময় শাহিদ আফ্রিদি একাধিক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। তার ভারত বিদ্বেষী মন্তব্য অনেক ক্রিকেটপ্রেমী মেনে নিতে পারেননি। এর মধ্যেই এবার পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এসেছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে উল্লেখ করা হয় যে শহিদ আফ্রিদি মারা গেছেন এবং তাকে করাচিতে কবর দেওয়া হয়েছে
এমনকি এই প্রাক্তন পাক অধিনায়কের জন্য ভিশন গ্রুপের চেয়ারম্যানের এবং একাধিক কর্মকর্তা শোক প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়। তবে ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ এইআই দ্বারা তৈরি করা হয়েছে বলে তথ্য সামনে এসেছে। শহীদ আফ্রিদি সম্পূর্ণ সুস্থ আছেন। উল্লেখ্য ভারত বিদ্বেষী মন্তব্য করায় এই পাক ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সরকার নিষিদ্ধ করেছে।

Post a Comment