চলতি মাসে দুটি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা আগেই করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস। তবে বাংলাদেশের অধিনায়কত্ব করা সহজ কাজ না বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, 'এটা আমাদের মানতে হবে বাংলাদেশ টিমের অধিনায়কত্ব করা বাইরে থেকে অনেকে মনে করতে পারে অনেক সহজ। এটা কিন্তু অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ।'
টি-টোয়েন্টিতে এখন থেকে নেতৃত্ব দেবেন লিটন। উইকেট কিপার এ ব্যাটার একটু কথা কম বলেন জন্য তাকে অধিনায়ক করা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে লিটন পাশে পাচ্ছেন সালাহউদ্দিনকে।
লিটন দাসকে নিয়ে বলতে গিয়ে সাকিবের উদাহরণও টানেন সালাহউদ্দিন, 'লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি কথা কম বলে আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মিশে না তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিমমেট হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।'

Post a Comment