পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়েই মাঠে ফিরছেন সাকিব, দিলেন বিশেষ বার্তা

 



গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।


সাকিব আরও জানিয়েছেন তিনি ৫০ ওভারের ক্রিকেট না খেললেও চালিয়ে যেতে চান টি-২০।এদিকে আরব আমিরাতের সংগে ২ ম্যাচ টি২০ সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি২০ সিরিজ রয়েছে বাংলাদেশের।তবে কি সেখানে এবার পাকিস্তানের বিপক্ষেই মাঠে ফিরছেন সাকিব।উঠেছে এমন প্রশ্ন।তবে সে ব্যাপারে এখনো তেমন কিছু জানা জায়নি।


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে দেশে আসা হয়নি সাকিবের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে অবসরে যেতে চাইলেও সেই সুযোগ তিনি পাননি। তবে আশা হারাচ্ছেন না সাকিব। ক্রিকেটে ফেরার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।


সম্প্রতি 'ডেইলি সান'কে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, 'আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরো ১ বছর খেলার পরিকল্পনা করবো। আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজী আছি। এই ইচ্ছে পূরণের জণ্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।'


আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার ওপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ব করি। বেশীরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারব।'

Post a Comment

Previous Post Next Post