পিএসএলে ব্যাট হাতে নতুন ইতিহাস সাকিবের, সবাইকে পেছনে ফেলে দখল করলেন শীর্ষস্থান

 





আজও শুন্য রানে ফেরায় সৌম্যকে ছাড়িয়ে সর্বোচ্চ শুন্যে রানে আউট হওয়া বাংলাদেশী সাকিব আল হাসান। বাংলাদেশী হিসেবে সর্ব্বোচ্চ শূন্য রানে আউটের রেকর্ড এখন সাকিবের। মোট ৩২ বার ডাক মেরেছেন তিনি।


২ বলে ০ শূন্য রানে আউট সাকিব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও ডাক মেরেছেন (২ বলে ০) সাকিব আল হাসান। এ নিয়ে চলতি মৌসুমে দুইবার ব্যাট করার সুযোগ পেয়ে দুইবারই ডাক মারলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।


আজ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সাকিবের দল লাহোর কালান্দার্স। ব্যাটিং লাইনআপের আট নম্বরে ও লাহোরের ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব।




ইসলামাবাদের পেসার তাইমাল মিলসের প্রথম বলে ব্যাট স্পর্শ করাতে পারেননি সাকিব। পরের বলেই আকাশে বল তুলে মিড অফে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার।


Post a Comment

Previous Post Next Post