মাঠের রাজা এখন মঞ্চের সৈনিক! শাকিবের কড়া জবাব !

 




বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথী – তামিম ও শাকিব। একজন হঠাৎ করে রাজনৈতিক মঞ্চে, আরেকজন যেন ইঙ্গিতে তীব্র বার্তা দিলেন।

চট্টগ্রামে BNP'র জনসভায় তামিমের উপস্থিতি শুধু চমক নয়, একধরনের ধাক্কা ক্রিকেটপ্রেমীদের জন্য।


শাকিব আল হাসান সরাসরি নাম না বললেও তার কথায় ছিল তীব্র খোঁচা –


“কে কোথায় যাচ্ছে সেটা বড় কথা না, তবে যাদের মন ক্রিকেটে নেই, তারা দেশের হয়ে খেলার অধিকার হারায়।”


ক্রিকেট না রাজনীতি – তামিম এখন কোন পথের যাত্রী?

দেশের জার্সি পরে লড়াই করা একজন ক্রিকেটার কীভাবে একদলীয় রাজনীতির মঞ্চে উঠে যান?





তামিম ইকবাল তার বক্তব্যে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০-২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব” ।



তিনি আরও বলেন, “আমি রাজনীতিবিদ নই, আমি একজন ক্রীড়াবিদ, চট্টগ্রামের সন্তান এবং একজন সত্যিকারের বাংলাদেশি” ।



তামিমের এই অংশগ্রহণের ফলে তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে, তবে তিনি নিজে এখনও কোনো রাজনৈতিক পদক্ষেপের ঘোষণা দেননি ।



এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।



তামিম ইকবালের এই উপস্থিতি তার রাজনৈতিক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা এখনো স্পষ্ট নয়, তবে এটি দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।


Post a Comment

Previous Post Next Post