‘সবাই চিৎ'কা'র করছিল বো''ম আসছে’— আইপিএলে ভ'য়ং'ক'র অভিজ্ঞতা!

 



ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে আইপিএলে। বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোট অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এতে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।



রাজস্থানের ব্যাটিংয়ের সময় ১০ ওভার ১ বল পেরিয়ে যেতে ধীরে ধীরে ফ্ল্যাডলাইটগুলো বন্ধ হতে থাকে। এ সময় আম্পায়ার ও খেলোয়াড়রা দ্রুত মাঠ ছাড়েন। এর কিছু পর নিরাপত্তার স্বার্থে ম্যাচটিকে বাতিল করা হয় এবং দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ করেন আইপিএল চেয়ারম্যান আরুণ ধুমাল।


এ সময়ের ভয়ংকর অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করেছেন বিদেশি এক চিয়ারলিডার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই চিয়ারলিডারের ভিডিও। তখন মাঠেই ছিলেন চিয়ারলিডার, আলোও কিছু ছিল। তার ভিডিও চলতে থাকা অবস্থাতেই মাঝপথে স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। 


ভিডিওর শুরুতে চিয়ারলিডারকে বলতে শোনা যায়, 'খেলার মাঝপথেই পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হলো। ভয়ংকর একটা অভিজ্ঞতা এটা। সবাই চিৎকার করছিল, বোম আসছে। সত্যিই ভীষণ আতঙ্কের, ভাবলে গা শিউরে ওঠে।'


এরপর স্টেডিয়ামের সব আলো নিভে যায়। তখন চিয়ারলিডার আরও বলেন,  'আমরা তাড়াতাড়ি ধর্মশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএল আয়োজকেরা আমাদের কথা ভাববে। জানি না এখনও কেন কেঁদে ফেলিনি, সম্ভবত এখনো হতবাক ভাবটা যায়নি বলে।'





Post a Comment

Previous Post Next Post