বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি শুরু হয়েছে জোরালো আলোচনা। ক্রিয়া উপদেষ্টা ফারুককে আর বিসিবি তে চায় না এমন টা জানিয়েছেন ফারুক আমহমেদ নিজেই। তবে ফারুক আহমেদ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করবেন না।
অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যদি স্বেচ্ছায় সরে না দাঁড়ান, তবে এনএসসি দায়িত্ব থেকে তাকে অপসারণের পথে এগোবে।
এনএসসি-ই ফারুক আহমেদকে বিসিবিতে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করেছিল, যা তাকে সভাপতি হিসেবে নির্বাচনের পথ করে দেয়। এখন তার অপসারণের ক্ষেত্রেও সেই একই বিধান কার্যকর করবে এনএসসি।
ফারুক আহমেদকে সরাতে হলে, এনএসসি শুধু প্রক্রিয়া শুরু করলেই হবে না — এর সঙ্গে বাকি পরিচালকদের একটি অনাস্থা ভোটও প্রয়োজন হবে। তবে বোর্ড পরিচালকদের মধ্যে বিরাজমান অসন্তোষ এবং এনএসসি'র সমর্থন বিবেচনা করলে, অনাস্থা ভোট পাশ করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা খুব একটা কঠিন হবে না।

Post a Comment