লাল সবুজের জার্সিতে জাতীয় দলে ফিরছেন সাকিব, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা জানালো বিসিবি
বাংলাদেশের লাল সবুজের জার্সিতে সাকিবের ফেরার ইঙ্গিত দিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু।
আজকে গণমাধ্যমে তিনি জানিয়েছেন, "সাকিব বিশ্বসেরা প্লেয়ার। যেকোনো দলের জন্যই সে সম্পদ। সাকিবের সাথে বিসিবির চ্যাপ্টার এখনো ক্লোজ হয়নি। আমাদের নির্বাচকদের নজরে সবসময়ই সাকিব থাকে। তবে বোলিং নি'ষেধা'জ্ঞা থেকে ফিরে সে প্রথম টুর্নামেন্ট খেললো আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন।"
গত বছর অক্টোবরে ভারতের কানপুরে সর্বশেষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। মাঝে বোলিং অ্যাকশন অবৈধ হওয়া, নিরাপত্তার অভাবে দেশে ফিরতে না পারা সহ নানা জটিলতায় কেটেছে টাইগার অলরাউন্ডারের। দেশের বাইরের সিরিজগুলোতে আবার নির্বাচকরা তাকে বিবেচনায় নিচ্ছে না।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তবে কি বিসিবির সাথে সাকিবের সম্পর্কটা এখানেই শেষে? দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা অবশ্য তেমনটা মানতে নারাজ।
সাকিবে আস্থা আছে। তবে দীর্ঘ ৬ মাস পর পিএসএল দিয়ে ফেরা টাইগার অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করতে চার আরো কয়েকটা ম্যাচ খেলার পর।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের যেমনটা বলছিলেন, 'যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।'
সাকিবের সাথে সম্পর্ক শেষ কিনা এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, 'অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।'
উল্লেখ্য, ৬ মাস পর অ্যাকশন শুধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সুবিধা করতে পারেননি সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে ব্যাট হাতে ২ ম্যাচেই ডাক মেরেছেন। বল হাতে নিতে পারেননি ১ উইকেটের বেশি।

Post a Comment