তিন কোচকে বরখাস্ত করল ভারত

 



অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। সেই হারের জেরে এবার কোচিং স্টাফের তিনজনকে বরখাস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বরখাস্ত হওয়া তিনজন হলেন- সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলিপ এবং স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই।


সহকারী কোচ হিসেবে গত বছর প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নিয়োগ পেয়েছিলেন অভিষেক। রাহুল দ্রাবিড়ের সময়ও ছিলেন তিনি, গতবছর তার সঙ্গে চুক্তি বাড়ানো হয়। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরের আগে এই সিদ্ধান্ত নিল ভারত।


দেশাইয়ের পরিবর্তে বিসিসিআই অ্যাড্রিয়ান লে রক্সকে ভারতীয় দলের সঙ্গে দ্বিতীয় মেয়াদে যোগদানের জন্য নিয়োগ করেছে। দক্ষিণ আফ্রিকান এই খেলোয়াড় ২০০০ সালের দিকে জন রাইট ভারতের কোচ থাকার সময়ে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ ছিলেন। পরে প্রোটিয়া পুরুষ দলের সাথে যোগ দেন তিনি। তিনি প্রথমে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে (২০০৮-২০১৯) এবং বর্তমানে পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করছেন।


অস্ট্রেলিয়া সিরিজের পরাজয়ের পর বিসিসিআই সিতাংশু কোটাককে তাদের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে। আর দিলীপ তার ফিল্ডিং কোচের ভূমিকা ভাগ করে নিয়েছিলেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের সঙ্গে। 


Post a Comment

Previous Post Next Post