বাবরকে টপকে যে রেকর্ড নিজের করে নিলেন কোহলি!

 



সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন বিরাট কোহলি। আইপিলে তার ব্যাট নিয়মিত হাসছে। বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্সও করছে বেশ ভালো।

গতকাল রাতেও ফিফটির দেখা পেয়েছেন কোহলি। ৪২ বলে খেলেছেন ৭০ রানের ইনিংস। যদিও শুরুতে একটু ধীরগতির ব্যাটিং করেছেন কোহলি। তবে সময় যত গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেছেন ডানহাতি এ ব্যাটার।


আর তাতেই বাবর আজমকে টপকে গেছেন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে সর্বোচ্চ ফিফটির মালিক এখন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর ৬১ বার টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ফিফটি করেছেন। এই তালিকায় এই দুজনের পরে আছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার (৫২)।


আর সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ডেভিড ওয়ার্নারের। ১১৭ বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন এই অজি কিংবদন্তি। দুই নম্বরে অবস্থান করছেন কোহলি। ভারতীয় এ ব্যাটারের ফিফটির সংখ্যা ১১১টি। আর তাতেই গেইলকে টপকে গেছেন ডানহাতি এ ব্যাটার।


Post a Comment

Previous Post Next Post