রিশাদ-লিটনদের পিএসএলে খেলার প্রসঙ্গে যা বললেন শান্ত

 



পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন রিশাদ হোসেন ও লিটন কুমার দাস। কয়েকদিন পর পাকিস্তানের ফ্যাঞ্চাইজি এ লিগে খেলতে যাবেন গতি তারকা নাহিদ রানা। বাংলাদেশের তিন ক্রিকেটার পিএসএলে খেলায় খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


শুক্রবার গণমাধ্যমকে শান্ত বলেন, ‘আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই এই ধরণের সুযোগ বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের হয়ে খেলার প্রায়োরিটিটা গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ওই ধরণের সুযোগ থাকবে আমি আশা করব, আরও অনেক ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাবে।’


আজ থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল। প্রথম দিনেই মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স। দলটির সাথে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন টাইগার এ লেগ স্পিনার।


সামনেই জিম্বাবুয়ে সিরিজ। আর আট দশটা সিরিজের মতোই জিম্বাবুয়ে সিরিজকে গুরুত্ব দিচ্ছেন শান্ত। সেই সাথে টাইগার অধিনায়কের দাবি, টেস্টে আগের চেয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে।


শান্ত বলেন, ‘যদি গত বছরের টেস্ট ক্রিকেট দেখেন, আগের চেয়ে আমাদের উন্নতি হয়েছে। যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম। এ বছর আরো ৬টা টেস্ট আছে, গত বছরের চেয়ে আমরা কিভাবে ভালো ফল করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। তাহলেই আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’


Post a Comment

Previous Post Next Post