বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফয়সালাবাদ ও লাহোরে হবে সিরিজের সবকটি ম্যাচ।
১৭ বছর পর ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালের ১১ এপ্রিল। এই মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছিল।
আগামী মাসের ২৫ তারিখ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি হবে ফয়সালাবাদের ইকবাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। একদিন পর অর্থাৎ ২৭ মে একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
এরপর লাহোরে চলে যাবে বাংলাদেশ দল। ৩০ মে তৃতীয় টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদিদের মুখোমুখি হবে লিটন কুমার দাস-সৌম্য সরকাররা। ১ ও ৩ জুন একই মাঠে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে রাত নয়টায়।
বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানে হচ্ছে তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল।
বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি
১ম টি-টোয়েন্টি - ২৫ মে - ফয়সালাবাদ
২য় টি-টোয়েন্টি - ২৭ মে - ফয়সালাবাদ
৩য় টি-টোয়েন্টি - ৩০ মে - লাহোর
৪র্থ টি-টোয়েন্টি - ১ জুন - লাহোর
৫ম টি-টোয়েন্টি - ১ জুন - লাহোর

Post a Comment